× UCB Sticker Card
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৬:৫৯ এএম

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৬:৫৯ এএম

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এসবিএসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল সোমবার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালক নির্বাচনসহ ৭টি সাধারণ এজেন্ডা শেয়ারহোল্ডারগণ অনুমোদন করেন। সভায় ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আইয়ুব, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান প্রফেসর মো. মাকসুদুর রহমান সরকার এফসিএমএ, পরিচালক একেএম দেলোয়ার হোসেন এফসিএমএ এবং মেজর (অব.) আবু ফাতেহ মো. বশিরুর রহমান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস. এম. মঈনুল কবীর সশরীরে উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম ও আবদুল কাইয়ুম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়াসহ বিভাগীয় প্রধান ও শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্বে) তৌহিদুর রহমান এফসিএস। ব্যাংকের আর্থিক বিবরণীতে দেখা যায়, ২০২৫ সাল শেষে ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ১১ শতাংশ বেশি। আর ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ৯ হাজার কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ৬ শতাংশ বেশি। ব্যাংকের মোট সম্পদ দাঁড়িয়েছে ১৩ হাজার ৩০২ কোটি টাকা।

রূপালী বাংলাদেশ

Link copied!