আইএমএফের বিবৃতিসংস্কার না হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি নামতে পারে ৩ শতাংশের নিচে
জুলাই ১৭, ২০২৬, ০১:৪২ এএম
রাজস্ব আহরণ বাড়ানো, ভর্তুকি যৌক্তিকীকরণ এবং ব্যাংকিং খাতের দুর্বলতা দূর করতে দ্রুত ও কার্যকর সংস্কার না হলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি মধ্যমেয়াদে ৩ শতাংশের নিচে নেমে যেতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একই সঙ্গে সংস্থাটি বলেছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে মূল্যস্ফীতি, রাজস্ব ও বৈদেশিক খাতে নতুন চাপ...