হাঁটু ব্যথা ও ফিজিওথেরাপি
অক্টোবর ২৯, ২০২৫, ০১:২৯ এএম
হাঁটু আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ ও জটিল একটি সন্ধি (লড়রহঃ)। তরুণ থেকে বয়স্কপ্রায় সব বয়সের মানুষই এই সমস্যায় ভুগে থাকেন। হাঁটা, দৌড়ানো, বসা, উঠাসহ প্রতিদিনের নানা কাজে এটি ব্যবহৃত হয়। তবে অতিরিক্ত ব্যবহার, বয়সজনিত ক্ষয়, আঘাত কিংবা আর্থ্রাইটিসের কারণে হাঁটুতে ব্যথা হওয়া এখন খুবই সাধারণ একটি সমস্যা।
...