× UCB Sticker Card
বুধবার, ১৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৪:৪০ এএম

চাঁদা না দেওয়ায় নবনির্মিত মার্কেট ভাঙচুরের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৪:৪০ এএম

চাঁদা না দেওয়ায় নবনির্মিত  মার্কেট ভাঙচুরের অভিযোগ

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় নবনির্মিত একটি মার্কেটকে কেন্দ্র করে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্থানীয় একটি প্রভাবশালী চক্র ২০ লাখ টাকা চাঁদা দাবি করে তা না দেওয়ায় মার্কেট ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন মালিক। গতকাল মঙ্গলবার দুপুরে মার্কেটের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মো. জুয়েল রানা এ অভিযোগ করেন। তিনি জানান, গত ৯ জুন স্থানীয় আতিকুল ইসলাম কাইয়াঁর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তার নির্মাণাধীন মার্কেট পরিদর্শনের নামে আসেন। পরে তারা ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। এমনকি ২৪ ঘণ্টার মধ্যে মার্কেট ভেঙে ফেলার হুমকিও দেওয়া হয় বলে তিনি দাবি করেন।

জুয়েল রানা বলেন, তিনি বৈধভাবে নিজের উদ্যোগে বাঘের বাজার এলাকায় মার্কেটটি নির্মাণ করেন। কিন্তু চাঁদা না দেওয়ার পর হুমকির একদিনের মধ্যেই গভীর রাতে তার নবনির্মিত মার্কেট ভেঙে ফেলা হয়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, ‘আমি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিত অভিযোগ দিয়েছি। তবে এখনো কোনো দৃশ্যমান ব্যবস্থা পাইনি। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ এ বিষয়ে অভিযুক্ত আতিকুল ইসলাম কাইয়াঁ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার কিছু বলার নেই।’

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমার কর জানান, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!