ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা ব্যাংকের চেয়ারম্যান সাদিয়া রাইয়ান আহমেদের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভার শুরুতে চেয়ারম্যান মহোদয় সংক্ষিপ্ত বক্তব্যে সম্মানিত শেয়ারহোল্ডারদের শুভেচ্ছা জানান।
ব্যাংকের ৩১ ডিসেম্বর, ২০২৫ ইং তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী সভায় উপস্থাপন করা হয়। শেয়ারহোল্ডাররা ব্যাংকের ২০২৫ সালের আর্থিক বিবরণী এবং ৩০ শতাংশ ডিভিডেন্ড (প্রতি শেয়ারে ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড) অনুমোদন করেন। এ ছাড়া শেয়ারহোল্ডাররা ব্যাংকের বিভিন্ন কার্যক্রম নিয়ে তাদের অভিমত ব্যক্ত করেন এবং নানাবিধ বিষয়ে প্রস্তাব পেশ করেন।
২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮১৭,৭৯৭.৬ মিলিয়ন টাকা, যা ২০২৪ সালে ছিল ৬৭৯,৮৭৫.৫ মিলিয়ন টাকা, যার প্রবৃদ্ধির পরিমাণ দাঁড়ায় ২০ দশমিক ৩ শতাংশ। ২০২৫ সালে ব্যাংক কর্তৃক প্রদানকৃত ঋণের পরিমাণ ৪৫০,৫০৩.৮ মিলিয়ন টাকা, যা ২০২৪ সালে ছিল ৪২৮,৬৮৯.৪ মিলিয়ন টাকা, যার প্রবৃদ্ধির হার দাঁড়ায় ৫ দশমিক ১ শতাংশ। ২০২৫ সালে ব্যাংকের ডিপোজিট ১০০,১৮৫ দশমিক ৫ মিলিয়ন টাকা বেড়ে ৬২২,০৫৭ দশমিক ৮ মিলিয়ন টাকা হয়েছে, যা ২০২৪ সালে ছিল ৫২১,৮৭২ দশমিক ৫ মিলিয়ন টাকা, যার প্রবৃদ্ধির হার দাঁড়ায় ১৯ দশমিক ২ শতাংশ। ব্যাংক ২০২৫ সালে ট্যাক্স-পূর্ববর্তী নিট মুনাফা অর্জন করে ১৫,৯১১ দশমিক ৬ মিলিয়ন টাকা এবং ট্যাক্স-পরবর্তী নিট মুনাফা অর্জন করে ৯,৬৪৭ দশমিক ৭ মিলিয়ন টাকা। চলতি বছরে শেয়ারহোল্ডারদের শেয়ার-প্রতি আয় হয়েছে ৯ দশমিক ৯৮ টাকা। ইধংবষ ওওও অনুযায়ী ২০২৫ সালের শেষে ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের হার দাঁড়িয়েছে ১৭ দশমিক ১ শতাংশ, যা বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী সর্বনিম্ন ১২ দশমিক ৫০ শতাংশ থাকা বাঞ্ছনীয়। সভায় ব্যাংকের পরিচালক হিসেবে সাদিয়া রাইয়ান আহমেদ এবং মো. ফখরুল ইসলামের পুনর্নিয়োগ অনুমোদন করেন এবং স্বতন্ত্র পরিচালক হিসেবে মনজুর আহমেদ ও মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নিয়োগ অনুমোদন করেন।
সভায় ২০২৬ সালের জন্য কোম্পানির বহিঃনিরীক্ষক হিসেবে আজিজ হালিম খায়ের চৌধুরী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং করপোরেট গভর্ন্যান্স নিরীক্ষক হিসেবে হোদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের নিয়োগ অনুমোদন করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন