× UCB Sticker Card
বুধবার, ১৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৫:৩৬ এএম

ইউরোপে পোশাক রপ্তানির আয় তিন মাসে কমেছে ২০ শতাংশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৫:৩৬ এএম

ইউরোপে পোশাক রপ্তানির আয় তিন মাসে কমেছে ২০ শতাংশ

গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকপণ্য রপ্তানি থেকে আয় প্রায় ২০ শতাংশ কমেছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সর্বশেষ তথ্য বলছে, ২০২৫ সালের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) ইউরোপীয় ইউনিয়নে যেখানে বাংলাদেশের পোশাক রপ্তানি ছিল ৫ হাজার ৬৮৭ মিলিয়ন ইউরোর, ২০২৬ সালের একই সময়ে (জানুয়ারি-মার্চ) তা কমে ৪ হাজার ৫৯১ মিলিয়ন ইউরোতে নেমেছে।

ইউরোস্ট্যাটের তথ্যমতে, এ বছরের প্রথম তিন মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইউরোপের পোশাক আমদানি কমেছে ১১ দশমিক ৬২ শতাংশ। ২০২৫ সালের জানুয়ারি-মার্চ সময়ে ২৩ হাজার ৮৬০ মিলিয়ন ইউরোর পোশাক আমদানি করে ইইউ, ২০২৬ সালের একই সময়ে তা কমে ২১ হাজার ৮৮ মিলিয়ন ইউরোতে নেমেছে।

এই সময়ে গত বছরের তুলনায় ইউরোপে চীনের পোশাক রপ্তানি কমেছে ৮ শতাংশ। তবে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের পোশাক রপ্তানি কমেছে মাত্র ২ শতাংশ। ভিয়েতনাম ২০২৫ সালের প্রথম তিন মাসে ইউরোপে ১ হাজার ৭৫ মিলিয়ন ইউরোর পোশাক রপ্তানি করেছিল, ২০২৬ সালের একই সময়ে তা কমে ১ হাজার ৫২ মিলিয়ন ইউরোতে নেমেছে।

ইউরোস্ট্যাটের তথ্য বলছে, চলতি বছরের প্রথম তিন মাসে ইউরোপে তুর্কির পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ, ভারতের ১০ শতাংশ, কম্বোডিয়ার ১৬ শতাংশ, পাকিস্তানের ১৭ শতাংশ, মরক্কোর ১০ শতাংশ, শ্রীলঙ্কার ১২ শতাংশ ও ইন্দোনেশিয়ার রপ্তানি কমেছে ১৮ শতাংশ। এর মধ্যে সবেচেয়ে বেশি পোশাক রপ্তানি কমেছে বাংলাদেশরই। তথ্যমতে, গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ কমেছে ৮ দশমিক ৩২ শতাংশ আর পণ্যের দাম কমেছে ১১ দশমিক ৯৩ শতাংশ।

 

রূপালী বাংলাদেশ

Link copied!