× UCB Sticker Card
বুধবার, ১৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৪:৫০ এএম

জিআই সনদ পেল ঐতিহ্যবাহী হাজারী গুড়

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৪:৫০ এএম

জিআই সনদ পেল ঐতিহ্যবাহী হাজারী গুড়

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ‘হাজারী গুড়’। প্রায় ২০০ বছরের পুরোনো এই পণ্যটি এখন আন্তর্জাতিক পরিম-লে বাংলাদেশের গৌরবের প্রতীক হিসেবে আরও এক ধাপ এগিয়ে গেল।

শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি) গত সোমবার হাজারী গুড়ের জিআই নিবন্ধন সনদ ইস্যু করেছে। অধিদপ্তরের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত সনদে উল্লেখ করা হয়েছে, মানিকগঞ্জের হাজারী গুড় জেলা প্রশাসকের নামে ৩০ শ্রেণিতে জিআই-৬২ নম্বরে ২০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ থেকে নিবন্ধিত হয়েছে।

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা অঞ্চলের খেজুরের রস থেকে তৈরি এই গুড় তার অতুলনীয় স্বাদ, ঘ্রাণ ও বিশেষ উৎপাদন পদ্ধতির জন্য দেশজুড়ে সমাদৃত। আবহমানকাল ধরে স্থানীয় কারিগররা যে পদ্ধতিতে এই গুড় তৈরি করে আসছেন, তা অন্য যেকোনো গুড় থেকে একে সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য দান করেছে। সংশ্লিষ্টদের মতে, জিআই সনদ পাওয়ার ফলে হাজারী গুড়ের ব্র্যান্ড ভ্যালু বা বাজারমূল্য বহুগুণ বৃদ্ধি পাবে। এই স্বীকৃতির ফলে দেশের বাজারে পণ্যটির গ্রহণযোগ্যতা যেমন বাড়বে, তেমনি আন্তর্জাতিক বাজারেও রপ্তানির নতুন সুযোগ সৃষ্টি হবে।

স্থানীয় অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা মনে করছেন, এই স্বীকৃতি হাজারী গুড় উৎপাদনকারী কারিগরদের জীবনমান উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে। পাশাপাশি এই শিল্পের প্রসারে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!