× UCB Sticker Card
বুধবার, ১৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৫:০৫ এএম

অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৫:০৫ এএম

বাংলাদেশের বিপক্ষে  টি-টোয়েন্টি সিরিজ  জেতা কঠিন হবে

বাংলাদেশের বিপক্ষে সদ্য ওয়ানডে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া দল। সেই দুঃখ না ভুলতেই এবার টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে মিশেল মার্শের দল। প্রথম ম্যাচ সামনে রেখে গতকাল চট্টগ্রামে সংবাদ সম্মেলনে এসেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ।

সেখানে বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে হারানোর কথা জানান অজি অধিনায়ক। তবে তিনিও মানছেন কাজটা কঠিন হবে, ‘দলে অনেক পরিবর্তন আছে। আমরা সিরিজ জয়ের আশা করছি। ভালো ক্রিকেট খেলার আশা করছি। ছেলেরা মুখিয়ে আছে। তবে হ্যাঁ, অবশ্যই এটা আমাদের জন্য কঠিন সফর।’

অস্ট্রেলিয়া ডমিনেট করতে পারবে কি না এমন প্রশ্নে মার্শ বলেন, ‘অভিজ্ঞ ক্রিকেটারদের অনেকেই দলে ফিরে এসেছে। আবার দলে তরুণ ক্রিকেটাররা আছে, এনার্জিতে ভরপুর যারা আবার বাংলাদশের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে।’

পরে বাংলাদেশের পেস ইউনিট নিয়ে মার্শ বলেন, ‘বাংলাদেশের পেসাররা অনেক ভালো করছে। এটা তাদের ক্রিকেটের জন্য দারুণ ব্যাপার। ২০২১ সালে এসে যে কন্ডিশন পেয়েছিলাম এবার তার চেয়ে ভিন্ন কন্ডিশন দেখেছি। ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে এটা দারুণ ব্যাপার। পেসাররা বাংলাদেশের এক্সাইটিং প্রসপেক্ট। এই ফরম্যাটে তাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে মুখিয়ে আছি।’

‘তারা এমন একটা দল, যারা ধারাবাহিকভাবে ভালো খেলছে। আমাদের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেট এসে অনেকখানি বদলে গেছে। তরুণদের সামনে অভিজ্ঞরা পিছিয়ে যাচ্ছে। অভিজ্ঞরা আরও এগিয়ে যাওয়ার তাড়না বোধ করছে। ক্রিকেটারদের উন্নতি আগের চেয়ে বেশি হচ্ছে। বাংলাদেশের মতো জায়গায় এলে চ্যালেঞ্জ থাকবেই।’

রূপালী বাংলাদেশ

Link copied!