× UCB Sticker Card
বুধবার, ১৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৫:১৭ এএম

জোরদার হচ্ছে শিলিগুড়ি করিডর

চিকেনস নেক ঘিরে ভারতের নতুন কৌশল

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৫:১৭ এএম

চিকেনস নেক ঘিরে ভারতের নতুন কৌশল

 

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখ-ের একমাত্র স্থল সংযোগ শিলিগুড়ি করিডরকে আরও শক্তিশালী করতে একাধিক বড় উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ ও ২২ কিলোমিটার প্রশস্ত এই সরু ভূখ-টি কৌশলগত গুরুত্বের কারণে দীর্ঘদিন ধরেই ভারতের নিরাপত্তা পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সাধারণভাবে এটি ‘চিকেনস নেক’ নামে পরিচিত। সম্প্রতি করিডরটিকে ঘিরে সড়ক ও রেল যোগাযোগ উন্নয়নের পাশাপাশি সীমান্ত অবকাঠামো জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়কের দায়িত্ব কেন্দ্রীয় সংস্থাগুলোর কাছে হস্তান্তরের ফলে দীর্ঘদিনের ঝুলে থাকা প্রকল্প বাস্তবায়নের পথ সুগম হয়েছে। এর আওতায় পাহাড়ি অঞ্চল, সীমান্তবর্তী এলাকা এবং উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়ন দ্রুত এগিয়ে নেওয়া হবে। এতে উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও নিরাপদ হবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে নয়াদিল্লি থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত উচ্চগতির রেলপথ নির্মাণের পরিকল্পনাও নতুন গতি পেয়েছে। এ উদ্যোগ বাস্তবায়ন করা হলে দীর্ঘ সময়ের যাত্রাপথ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কৌশলগতভাবে সংবেদনশীল এলাকায় ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা সামনে এসেছে।

উত্তর দিনাজপুর হয়ে বাগডোগরা পর্যন্ত এই রেলপথ নিরাপদ ও নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। এ ছাড়া উত্তর ভারতের সঙ্গে শিলিগুড়ির সংযোগ জোরদারে নতুন মহাসড়ক এবং অর্থনৈতিক করিডর নির্মাণের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়ন করা হলে পণ্য পরিবহন সহজ হবে, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ হবে এবং শিল্প ও কৃষিভিত্তিক অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে। বিশেষজ্ঞদের মতে, শিলিগুড়ি করিডরকে ঘিরে নেওয়া এসব উদ্যোগ কেবল অবকাঠামো উন্নয়ন নয়; বরং জাতীয় নিরাপত্তা, দ্রুত সেনা ও সরঞ্জাম পরিবহন এবং উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখ-ের যোগাযোগকে আরও স্থিতিশীল করার দীর্ঘমেয়াদি কৌশলের অংশ। ফলে চিকেনস নেককে ঘিরে ভারতের এই নতুন প্রস্তুতি ভবিষ্যতের ভূরাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!