আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিটিআই) শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইবিটিআইয়ের প্রিন্সিপাল ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আবদুর রহিম দুয়ারী।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন