× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৫:৪৬ এএম

বিএমইউর হাজার কোটি টাকার বাজেট

রোবটিক সার্জারি থেকে পেপারলেস অফিস হবে ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড (ইএমআর)

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৫:৪৬ এএম

রোবটিক সার্জারি থেকে পেপারলেস অফিস    হবে ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড (ইএমআর)

২০২৬-২৭ অর্থবছরের জন্য এক হাজার কোটি টাকার বেশি ব্যয়ের একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর মেগাবাজেট প্রস্তুত করছে দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। প্রস্তাবিত বাজেটে প্রথাগত স্বাস্থ্যসেবার গ-ি পেরিয়ে রোবটিক সার্জারি, পেপারলেস অফিস এবং ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড (ইএমআর) চালুর মতো যুগান্তকারী উদ্যোগকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের শহিদ ডা. মিলন হলে অনুষ্ঠিত অর্থ কমিটির ১১৯তম সভায় প্রস্তাবিত বাজেটের রূপরেখা এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় এবারের বাজেটের মূল স্লোগান বা ভিশন নির্ধারণ করা হয়েছে ‘সেবায় শ্রেষ্ঠতা, শিক্ষা ও গবেষণায় বিশ্বমান হোক দৃশ্যমান। স্বাস্থ্যসেবায় প্রাধিকার হোক সবার অধিকার। ব্যয় হ্রাস অনুক্ষণ, স্বাস্থ্যসেবা উন্নয়ন।’

৫৯টি নিজস্ব বিভাগ এবং ৫৫টি অধিভুক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউট পরিচালনাকারী এ প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে এগিয়ে নিতে গবেষণায় বড় বরাদ্দের ইঙ্গিত দেওয়া হয়েছে। একই সঙ্গে বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও শতভাগ দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের ভেতরের অব্যবস্থাপনা দূর করতে কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক ব্যবস্থাপনাকে আরও উন্নত করতে হবে। লিফট বা হাসপাতালের এস্কেলেটর সেবা যাতে সার্বক্ষণিক চালু থাকে, তার জন্য সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে। চুক্তিভিত্তিক আউটসোর্সিং কোম্পানিগুলোর জনবল পূর্ণাঙ্গ মনিটরিংয়ে থাকবে এবং চলমান সব প্রকল্পের কার্যক্রম এবার ‘ইন্টারনাল অডিট’এর আওতায় আনা হবে’।

উপাচার্য আরও বলেন, ‘সরকারি স্বাস্থ্য বাজেটের লক্ষ্য পূরণে বিএমইউতে অ্যাডভান্সড টেকনোলজি, রোবটিক সার্জারি এবং নতুন উদ্ভাবন যুক্ত করতে হবে’। এ ছাড়া, হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে আল্ট্রাসাউন্ড সেবাকে পরিকল্পিতভাবে সম্প্রসারণের নির্দেশ দেন তিনি।

সভায় অর্থ কমিটির সদস্যসচিব ও পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান বলেন, “নতুন বাজেটে ক্যানসার রোগীদের চিকিৎসার সুবিধার্থে অত্যন্ত প্রয়োজনীয় আরও একটি আধুনিক ‘লিনিয়ার এক্সিলারেটর’ মেশিন কেনার বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া লিভার ট্রান্সপ্লান্টেশন এবং পূর্ণাঙ্গ বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনের মতো জটিল ও জীবনরক্ষাকারী চিকিৎসাসেবা পুরোদমে চালু করতে বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।”

সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত ও উন্নয়ন বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং ইউজিসির প্রতিনিধিরা সভায় উপস্থিত থেকে তাদের মতামত দেন। চলতি মাসেই অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ বাজেট চূড়ান্ত অনুমোদন ও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!