× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৬:৫৯ এএম

‘সামার বাংলা হিট ফেস্ট’

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৬:৫৯ এএম

‘সামার বাংলা হিট ফেস্ট’

চলচ্চিত্রপ্রেমীদের জন্য প্রায়শই নানারকম আয়োজন করে থাকে স্টার সিনেপ্লেক্স। যার ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘সামার বাংলা হিট ফেস্ট’। সাম্প্রতিক সময়ের জনপ্রিয় ৪টি বাংলা চলচ্চিত্র নিয়ে আয়োজন করা হয়েছে এই উৎসব।

চলচ্চিত্রগুলো হলোÑ ‘বরবাদ’, ‘তা-ব’, ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’। আগামীকাল থেকে শুরু হয়ে এ উৎসব চলবে ২৫ জুন পর্যন্ত। সপ্তাহব্যাপী স্টার সিনেপ্লেক্সের সকল শাখায় চলবে এই চলচ্চিত্রগুলো।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শাকিব খান ও ইধিকা পাল। অ্যাকশন ও টানটান উত্তেজনায় ভরপুর এই চলচ্চিত্রটি দর্শকদের আকৃষ্ট করেছে। রায়হান রাফি পরিচালিত ‘তা-ব’ চলচ্চিত্রে রয়েছেন শাকিব খান, জয়া আহসান, আফরান নিশো, সাবিলা নূর, সিয়াম আহমেদ প্রমুখ। মনস্তাত্বিক দ্বন্দ্ব আর প্রতিশোধের গল্প নিয়ে হাই ভোল্টেজ এই চলচ্চিত্রটি দর্শক প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে।

অন্যদিকে, তানিম নূর পরিচালিত ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র দুটি দর্শকদের দারুণ সাড়া পেয়েছে। ‘উৎসব’ চলচ্চিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি প্রমুখ।

নব্বই দশকের আবহে নির্মিত তারকাবহুল এই চলচ্চিত্রটি পরিবার নিয়ে উপভোগ করার মতো চমৎকার একটি চলচ্চিত্র। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এ রয়েছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরিফুল রাজ, মম, বাঁধন, সাবিলা নূর প্রমুখ। সাম্প্রতিক সময়ের অন্যতম সফল চলচ্চিত্র এটি।

স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ারসহ দেশজুড়ে সকল শাখায় দর্শকরা এই চলচ্চিত্রগুলো উপভোগ করা যাবে। বাংলা চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহ ও ভালোবাসাকে সম্মান জানাতে এই উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানায় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। দেশের চলচ্চিত্রের নতুন দিনের যাত্রায় দর্শকরা যেভাবে সঙ্গী হয়েছেন তাতে আশার আলো দেখতে পাচ্ছেন সংশ্লিষ্টরা। তাই এ সময়ে বাংলা চলচ্চিত্রকে আরও বেশি করে মানুষের সামনে নিয়ে আসার প্রয়োজন অনুভব করে স্টার সিনেপ্লেক্স।

 

রূপালী বাংলাদেশ

Link copied!