× UCB Sticker Card
শনিবার, ২০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০১:৩৮ এএম

পুরো লেবানন পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে : ইসরায়েলি মন্ত্রী

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০১:৩৮ এএম

পুরো লেবানন পুড়িয়ে ছারখার  করে দেওয়া হবে : ইসরায়েলি মন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া শান্তি চুক্তির আওতায় যুদ্ধবিরতি চললেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। চলমান এই সংঘাতের মধ্যেই লেবাননে চার ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর কট্টর ডানপন্থি ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতমার বেন গভির হুমকি দিয়ে বলেছেন, পুরো লেবানন পুড়িয়ে ছারখার করে দিতে হবে।

গতকাল শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে তাদের চারজন সেনাসদস্য নিহত হয়েছেন। এই ঘটনার পরই চরম ক্ষোভ প্রকাশ করে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বার্তা দেন বেন গভির।

ইসরায়েলি এই মন্ত্রী বলেন, আমেরিকানদের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, ইসরায়েলকে অবশ্যই পুরো বিশ্বের কাছে এটি পরিষ্কার করতে হবে যে আমাদের সন্তানদের রক্ত এবং আমাদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে কোনো দর কষাকষি হতে পারে না। পুরো লেবাননকে অবশ্যই পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে কার্যত একটি শান্তি চুক্তি সই হয়। তবে এই চুক্তির অধীনে যুদ্ধবিরতি কার্যকর থাকার পরেও লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী হামলা থামেনি।

এদিকে লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত চালানো ইসরায়েলি বিমান হামলার কারণে নিহতদের মরদেহ উদ্ধার এবং আহতদের সরিয়ে নেওয়ার কাজ ব্যাহত হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, হামলায় ১৮ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!