ফরিদপুরের সালথায় প্রেমের বিয়ের মাত্র চার মাস পরেই লাইজু আক্তার (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের যুগিডাঙ্গা গ্রামে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত লাইজু ওই গ্রামের মুকুল মোল্যার স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, চাকরির সুবাদে পরিচয়ের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং চার মাস আগে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। স্বামী মুকুল মোল্যা জানান, তাদের দাম্পত্য জীবনে কোনো কলহ ছিল না। শুক্রবার সকালে প্রতিবেশীরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। সালথা থানার ওসি বাবলুর রহমান খান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন