× UCB Sticker Card
রবিবার, ২১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০৩:০৪ এএম

সহকারী চিত্রপরিচালক সমিতির সভাপতি হলেন মাজহার বাবু

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০৩:০৪ এএম

সহকারী চিত্রপরিচালক সমিতির সভাপতি হলেন মাজহার বাবু

বাংলাদেশ সহকারী চিত্রপরিচালক সমিতির (সিনে ডিরেক্টোরিয়াল অ্যাসোসিয়েটস অব বাংলাদেশÑসিডাব) সভাপতি নির্বাচিত হয়েছেন মাজহার বাবু। গত শুক্রবার এফডিসির সিডাব কার্যালয়ে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সাধারণ সদস্যদের সিদ্ধান্তে আগামী ২০২৬-২৮ মেয়াদের জন্য মাজহার বাবুকে সভাপতি ও আলমগীর রতনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছে নবনির্বাচিত সভাপতি মাজহার বাবু প্রতিক্রিয়ায় বলেন, ‘দীর্ঘদিন ধরে সিডাবের কমিটি ছিল না। অবশেষে পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। সাধারণ সদস্যরা আমার প্রতি আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন তা সঠিকভাবে পালন করব। আমাদের চেষ্টা থাকবে সহকারী পরিচালকদের স্বার্থ রক্ষা করা। সেই সঙ্গে সবাইকে নিয়ে চলচ্চিত্রের কল্যাণে কাজ করব।’

কমিটিতে অন্য পদে আছেন সহসভাপতি সিদ্দিকুর রহমান রিপন, সহসাধারণ সম্পাদক এম জামান, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন রাজিব, কোষাধ্যক্ষ শাকিল আহমেদ চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক মো. মিজানুর রহামন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন একরামুল ইসলাম একরাম, মো. মাহতাবুর রহমান তাবু, এ কে এম মোতাহারুল ইসলাম (টিটুরাজ), মৃদুল কান্তি বিশ্বাস, মো. রাশেদুল ইসলাম রাশেদ, হেলাল উদ্দিন, এইচ এম সাইফুর রহমান, ইলিয়াস হোসেন ও আকতার হামিদ।

বলা দরকার, চলচ্চিত্র সাংবাদিক হিসেবে পরিচিত মাজহার বাবু। পাশাপাশি দুই যুগ ধরে যুক্ত আছেন বাংলা সিনেমা নির্মাণের সঙ্গে। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন অর্ধশতাধিক সিনেমায়। এরই মধ্যে বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন মাজহার বাবু। বর্তমানে তিনি জাতীয় একটি দৈনিকে বিনোদন প্রধান হিসেবে কর্মরত।

উল্লেখ্য, ১৯৮০ সালে সিডাব প্রতিষ্ঠিত হয়। সে-সময় প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন চিত্রপরিচালক শওকত জামিল ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন আবুল খায়ের বুলবুল।

রূপালী বাংলাদেশ

Link copied!