× UCB Sticker Card
রবিবার, ২১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০৩:০৫ এএম

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ওমর সানী

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০৩:০৫ এএম

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ওমর সানী

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায় অভিনয় করে বেশ দর্শকপ্রিয়তা অর্জন করেছিলেন এই অভিনেতা। নতুন খবর হচ্ছে, প্রায় তিন দশক পর ফের কুলি চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী।

তবে সিনেমায় নয়, একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ওমর সানীকে দেখা যাবে এই চরিত্রে।

জানা গেছে, স্বল্পদৈর্ঘ্যরে সেই চলচ্চিত্রের নাম ‘ব্ল্যাক’। এরই মধ্যে মহাখালী বাস টার্মিনালে সিনেমাটির শুটিং হয়েছে। মূলত, গল্পের বাস্তবতা ফুটিয়ে তুলতে রাজধানীর ব্যস্ত এই বাস টার্মিনাল এলাকাকে বেছে নেওয়া হয়েছে। ‘ব্ল্যাক’ পরিচালনা করেছেন মহিন খান। চিত্রনাট্য লিখেছেন বাবলু ফকির।

নতুন এই প্রজেক্টে কাজ করা প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘ছোট পরিসরের কাজ হলেও এর ব্যাপ্তি অনেক বড়। তবে আমার চরিত্রটি এখানে ক্যামিও। আমার অভিনীত সুপারহিট সিনেমা ছিল ‘কুলি’। সেই কুলির চরিত্রকে ঘিরেই এ চলচ্চিত্রের চিত্রনাট্য নির্মিত হয়েছে। আশা করছি, দর্শক কাজটি পছন্দ করবেন।’

এ প্রসঙ্গে নির্মাতা মহিন খান জানালেন, ভিন্নধর্মী কাজ এটি; নতুন আঙ্গিকে উপস্থাপন করা হবে। চলচ্চিত্রটির মূল বিষয়বস্তু মাদক কারবার এবং সমাজ থেকে মাদক নির্মূলের বার্তা। ওমর সানীকে এখানে মাদকের বিরুদ্ধে সোচ্চার একজন কুলির চরিত্রে দেখা যাবে।

ওমর সানী ছাড়াও চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড অভিনেতা সাইফুল ইসলাম। তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি। চলতি বছরের শেষ দিকে অ্যামাজন প্রাইমে চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা।

নব্বই দশকের দাপুটে অভিনেতা ওমর সানী বর্তমানে অভিনয়ে অনিয়মিত। তবে ভালো গল্প ও চরিত্র পেলে এখনো ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। সেই ধারাবাহিকতায় এবার অভিনয় করলেন ‘ব্ল্যাক’ চলচ্চিত্রে; যেখানে দীর্ঘ বিরতির পর আবারও কুলির চরিত্রে দেখা যাবে তাকে। অভিনয়ে সরব না থাকলেও এই অঙ্গনের বিভিন্ন অনুষ্ঠানে ওমর সানীর সরব উপস্থিতি রয়েছে। পাশাপাশি করছেন ব্যবসা।

রূপালী বাংলাদেশ

Link copied!