আরেকটি আন্তর্জাতিক সম্মাননা অর্জন করল স্বপ্ন। দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন চতুর্থ এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন সাসটেইনেবল পার্টনারশিপস অ্যান্ড ইনস্টিটিউশনস এমপ্লয়মেন্ট ফর ডিফারেন্টলি-এবলড ইন্ডিভিজুয়ালস’ ক্যাটাগরিতে উইনার হিসেবে সম্মাননা অর্জন করেছে।
স্বপ্ন বিশ্বাস করে, দায়িত্বশীল ব্যাবসায়িক চর্চা, অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান এবং টেকসই উদ্যোগের মাধ্যমে দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই লক্ষ্যেই প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও মানুষের জীবনমান উন্নয়ন ও টেকসই উন্নয়নে অবদান রাখার উদ্যোগ অব্যাহত রাখবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন