× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

 ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৬:২১ এএম

গুগল ম্যাপসে আপনার অবস্থান সঠিক করবেন যেভাবে

 ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৬:২১ এএম

গুগল ম্যাপসে আপনার অবস্থান সঠিক করবেন যেভাবে

বর্তমানে অচেনা পথে গন্তব্য খুঁজে পেতে গুগল ম্যাপস অনেকেরই ভরসার অ্যাপ। তবে অনেক সময় দেখা যায়, ম্যাপে প্রদর্শিত অবস্থান বাস্তব অবস্থানের সঙ্গে পুরোপুরি মিলে না। গুগল ম্যাপস আপনার অবস্থান কতটা নির্ভুলভাবে শনাক্ত করছে, তা সহজেই একটি বিশেষ চিহ্ন দেখে বোঝা যায়। গুগল ম্যাপসে আপনার অবস্থান একটি নীল বিন্দু  দিয়ে দেখানো হয়। এই বিন্দুর চারপাশে থাকা হালকা নীল বৃত্তই অবস্থান শনাক্তের নির্ভুলতার মাত্রা প্রকাশ করে। যদি নীল বিন্দুর চারপাশের বৃত্তটি ছোট হয়, তাহলে ধরে নেওয়া যায় অ্যাপটি আপনার অবস্থান প্রায় সঠিকভাবে নির্ধারণ করতে পেরেছে। আর বৃত্তটি বড় হলে বুঝতে হবে, গুগল ম্যাপস আপনার সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে পুরোপুরি নিশ্চিত নয়। সে ক্ষেত্রে আপনি ওই নীল বৃত্তের ভেতরের যেকোনো স্থানে থাকতে পারেন। এটি কোনো সফটওয়্যার ত্রুটি নয়। বরং জিপিএস, ওয়াই-ফাই এবং মোবাইল নেটওয়ার্ক থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গুগল ম্যাপস অবস্থান নির্ধারণে কতটা নিশ্চিত, সেই বিষয়টিই এই বৃত্তের আকারের মাধ্যমে বোঝানো হয়।

কেন অবস্থানের নির্ভুলতা কমে?

গুগল ম্যাপস মূলত জিপিএস স্যাটেলাইট, আশপাশের ওয়াই-ফাই নেটওয়ার্ক এবং মোবাইল টাওয়ারের সিগন্যাল ব্যবহার করে অবস্থান নির্ধারণ করে। এসব সিগন্যাল দুর্বল হলে বা বাধাগ্রস্ত হলে অবস্থানের নির্ভুলতাও কমে যায়। সাধারণত ভবনের ভেতরে, ভূগর্ভস্থ স্থানে বা চারপাশে উঁচু দালান থাকলে জিপিএস সিগন্যাল ঠিকভাবে পৌঁছাতে পারে না। ফলে ম্যাপে বড় নীল বৃত্ত দেখা যেতে পারে।

অবস্থান আরও নির্ভুল করার উপায়

যদি গুগল ম্যাপসে বড় নীল বৃত্ত দেখা যায়, তাহলে কয়েকটি সহজ উপায়ে অবস্থান শনাক্তের নির্ভুলতা বাড়ানো সম্ভব।

ওয়াই-ফাই চালু রাখুন : কোনো নেটওয়ার্কে সংযুক্ত না থাকলেও ফোনের ওয়াই-ফাই চালু রাখলে আশপাশের রাউটারের তথ্য ব্যবহার করে গুগল ম্যাপস আরও সঠিক অবস্থান নির্ধারণ করতে পারে। 

কম্পাস ক্যালিব্রেট করুন : ফোনটি হাতে নিয়ে ইংরেজি ৮ (ঋরমঁৎব ঊরমযঃ) আকৃতিতে কয়েকবার নড়াচড়া করলে কম্পাস পুনরায় ক্যালিব্রেট হতে পারে।

খোলা স্থানে যান : সম্ভব হলে উঁচু ভবন বা ছাদযুক্ত জায়গা থেকে বের হয়ে খোলা পরিবেশে দাঁড়ান। এতে ফোন সহজে জিপিএস স্যাটেলাইটের সিগন্যাল গ্রহণ করতে পারে।  ফোনের কম্পাস সঠিকভাবে ক্যালিব্রেট থাকলে এবং জিপিএসসহ অন্যান্য সিগন্যাল শক্তিশালী হলে নীল বৃত্তটি ছোট হয়ে আসবে। এটি ইঙ্গিত দেয় যে গুগল ম্যাপস এখন আপনার অবস্থান আরও নির্ভুলভাবে শনাক্ত করতে সক্ষম।

রূপালী বাংলাদেশ

Link copied!