যশোরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে লাবনী বেগম (২৫) নামে এক নারী গুরুতর জখম হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার মন্ডলগাতি কফি হাউসের সামনে এই হামলার ঘটনা ঘটে। আহত লাবনী মন্ডলগাতি গ্রামের শুকুর আলীর মেয়ে এবং বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত লাবনী জানান, তার প্রাক্তন স্বামী যশোর শহরের খড়কি এলাকার আতিয়ার রহমানের ছেলে মিঠুন দীর্ঘদিন ধরে নির্যাতন চালিয়ে আসায় তাদের আইনানুগভাবে বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি বাবার বাড়িতে বসবাস করছেন। এই বিচ্ছেদের ক্ষোভে মঙ্গলবার সন্ধ্যায় তাকে একা পেয়ে মিঠুন ছুরিকাঘাতে হত্যার চেষ্টা চালান। পরে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই হামলাকারী পালিয়ে যান এবং স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন