× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শিক্ষাবৃত্তি বিতরণ

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৬:৪৯ এএম

শিক্ষাবৃত্তি বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং তাদের শিক্ষায় উৎসাহিত করতে বিনা মূল্যে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস। অনুষ্ঠানে ইউএনও প্রিয়াংকা দাস বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য সহায়তা’ কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে এবং লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়বে।

রূপালী বাংলাদেশ

Link copied!