× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০২:০৬ পিএম

বঙ্গোপসাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০২:০৬ পিএম

বঙ্গোপসাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

পারমাণবিক সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে বঙ্গোপসাগরে সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য একটি মধ্যমপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। গত মঙ্গলবার তামিলনাড়ুর বিশাখাপত্তম উপকূলের কাছে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আইএনএস আরিঘাত থেকে ‘কে-৪’ ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কে-৪ সাবমেরিন-লঞ্চÑ ব্যালিস্টিক মিসাইল (এসএলবিএম) সর্বোচ্চ তিন হাজার ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটি প্রায় দুই থেকে আড়াই টন পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম বলে জানা গেছে। কে-৪ ক্ষেপণাস্ত্রটি ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য অগ্নি-৩ ক্ষেপণাস্ত্রের প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি এবং এটি ভারতের অরিহন্ত শ্রেণির পারমাণবিক সাবমেরিন থেকে উৎক্ষেপণের জন্য নকশা করা হয়েছে। এর মাধ্যমে স্থল, আকাশ ও সমুদ্রÑ তিন মাধ্যম থেকেই পারমাণবিক অস্ত্র নিক্ষেপে সক্ষম দেশগুলোর সীমিত তালিকায় ভারতের অবস্থান আরও শক্ত হলো।

রূপালী বাংলাদেশ

Link copied!