× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৩:৪২ পিএম

চট্টগ্রামে প্রকাশ্যে মাথায় গুলি করে বিএনপি নেতাকে হত্যা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৩:৪২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলায় এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ জুন) দুপুর দুইটার দিকে উপজেলার পাহাড়তলীতে এই ঘটনা ঘটে।

নিহত বিএনপি নেতার নাম মাসুদ চৌধুরী। তিনি রাঙ্গুনিয়া উপজেলার যুবদলের যগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও স্বজনরা জানান, দুপুরে মাসুদ চৌধুরী ওষুধ কিনতে ও সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে বের হয়েছিলেন। পাহাড়তলী এলাকায় একটি মার্কেটের সামনে তাকে পেছন থেকে অতর্কিত মাথায় ও পায়ে গুলি করে সন্ত্রাসীরা। এসময় মার্কেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলি করার পর সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনা জানাজানি হলে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে ছুটে যান। পরিকল্পিতভাবে মাসুদকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তারা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ও ময়নাতদন্তসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ।

স্থানীয়দের মতে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাউজান উপজেলা আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। এ পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের ২৩ নেতাকর্মীসহ অন্তত ২৫টি খুন হয়েছে।

Link copied!