× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৩:১৫ পিএম

কালকিনি উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৩:১৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মাদারীপুরের কালকিনিতে আজ দুপুর ১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পাঁচ বছরব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন ।

এ সময় উপজেলা চত্বরে বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক, মো. মাহাবুব হোসেন মুন্সী, বিআরটিবির চেয়ারম্যান মো. মিজানুর রহমান বেপারী, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোসারেফ সরদার, বন কর্মকর্তা মো. আক্তার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দ ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরেন। তারা সবাইকে বেশি বেশি গাছ লাগানো এবং গাছের পরিচর্যার মাধ্যমে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।

 

রূপালী বাংলাদেশ

Link copied!