× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৬:২৪ এএম

ধারণার চেয়েও দ্রুত ছড়াচ্ছে ইবোলা ভাইরাস : সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৬:২৪ এএম

ধারণার চেয়েও দ্রুত ছড়াচ্ছে ইবোলা ভাইরাস : সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা

গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় নতুন করে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা ভাইরাস পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির আশঙ্কা, ভাইরাসটি ধারণার চেয়েও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত দেশটিতে অন্তত ১৩৬ জনের মৃত্যু হয়েছে এবং সম্ভাব্য আক্রান্তের সংখ্যা পাঁচ শতাধিক ছাড়িয়েছে। কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলের ইতুরি প্রদেশ বর্তমানে এই প্রাদুর্ভাবের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয়দের ভাষ্য, আক্রান্ত ব্যক্তিরা খুব দ্রুত মৃত্যুর দিকে চলে যাচ্ছেন। আতঙ্কে অনেক মানুষ মাস্ক ব্যবহার ও হাত ধোয়ার মতো সতর্কতামূলক ব্যবস্থা নিলেও সেখানে সুরক্ষাসামগ্রীর তীব্র সংকট রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তে দেখা যাচ্ছে ভাইরাসটি ইতিমধ্যে সীমান্ত পেরিয়ে প্রতিবেশী উগান্ডাতেও ছড়িয়ে পড়েছে।

সেখানে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতির অবনতিতে রুয়ান্ডা কঙ্গোর সঙ্গে সীমান্ত বন্ধ করেছে এবং নাগরিকদের করমর্দন ও আলিঙ্গন এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে যে ধরনের ইবোলা ছড়াচ্ছে, তার জন্য অনুমোদিত কোনো নির্দিষ্ট টিকা নেই। তবে পরীক্ষামূলক ওষুধ ও সম্ভাব্য টিকা নিয়ে কাজ চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুস ইতিমধ্যে পরিস্থিতিকে আন্তর্জাতিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছেন। স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম, ওষুধ ও চিকিৎসা অবকাঠামোর অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!