× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ১২:১২ পিএম

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট 

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ১২:১২ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

গাজীপুরের মালেকবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

শনিবার (১৩ জুন) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ভোগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার খবর পাওয়ার পর ভোগড়া বাইপাস ফায়ার সার্ভিস স্টেশন থেকে দ্রুত পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ হিরন মিয়ার নেতৃত্বে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

স্থানীয়দের ভাষ্য, কারখানার ষষ্ঠ তলা থেকে হঠাৎ কালো ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যে আগুন বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। শুরুতে শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরে পরিস্থিতি জটিল হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আগুন নিয়ন্ত্রণের পর বিস্তারিত তথ্য জানানো হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!