× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০১:০২ পিএম

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের ইন্তেকাল

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০১:০২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১২ জুন) রাত আনুমানিক আড়াইটার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে তিনি লিভার সিরোসিসে আক্রান্ত হন। অসুস্থতার মধ্যেও তিনি সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন এবং নির্বাচনসহ বিভিন্ন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে গেছেন।

শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে চট্টগ্রাম এবং পরে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উপজেলা জামায়াতের সহসেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী জানান, মাওলানা মিজানুর রহমান ২০২৪ সালের জানুয়ারিতে সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমির হিসেবে নির্বাচিত হন এবং মৃত্যুর আগ পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। এর আগে ২০২৩ সালে তিনি ভারপ্রাপ্ত আমিরের দায়িত্বে ছিলেন।

এ ছাড়া তিনি ছয় বছর উপজেলা সেক্রেটারি এবং দীর্ঘ ২৮ বছর বাইতুলমাল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার ইন্তেকালে সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামী গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় উপজেলা জামায়াতের নায়েবে আমির রাশেদুজ্জামান মজুমদার ও সেক্রেটারি মু. তাহের বলেন, তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ ইসলামী আন্দোলনের কর্মী, দূরদর্শী সংগঠক ও সমাজহিতৈষী ব্যক্তিত্ব। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তিনি দীর্ঘদিন ইসলামী আন্দোলন, সমাজকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার ইন্তেকালে সংগঠন একজন অভিভাবকতুল্য নেতাকে হারিয়েছে, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৯টায় সীতাকুণ্ড কামিল (আলীয়া) মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!