× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ১২:২৬ পিএম

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে হাবিবুল ইসলাম হাবিব নিয়োগ পাওয়ায় ঘুরে দাঁড়িয়েছে জেলা বিএনপি

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ১২:২৬ পিএম

সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে দায়িত্বভার বুঝিয়া দিচ্ছেন। ছবি : রূপালী বাংলাদেশ

সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে দায়িত্বভার বুঝিয়া দিচ্ছেন। ছবি : রূপালী বাংলাদেশ

সাতক্ষীরা জেলা পরিষদের জেলা প্রশাসক হিসেবে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনাবিষয়ক সম্পাদক সাতক্ষীরা ০১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব নিয়োগ পাওয়ার পর থেকে সাতক্ষীরায় বিএনপির নেতাকর্মীরা ঘুরে দাঁড়িয়েছে। ফিরে পেয়েছে তাদের হারানো ঐতিহ্য। নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। এদিকে জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব নিয়োগ পাওয়ার পর থেকে প্রতিদিন জেলার বিভিন্ন নেতাকর্মী, স্কুল-কলেজ, মাদ্রাসা ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন।

সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামীর প্রার্থীদের কাছে বিএনপির প্রার্থীরা পরাজিত হওয়ার পরে জেলায় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একপ্রকার কোনঠাসা হয়ে পড়ে। অভিযোগ রয়েছে, জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক থাকা সত্ত্বেও কর্মীরা হয়ে পড়েন একপ্রকার অভিভাবক শূন্য। দলীয় যেকোনো কার্যক্রম, কর্মীদের মান-অভিমান, বিভিন্ন অভিযোগ ও মনের কথা বলতে না-পারাই দলের ভেতরে অভ্যন্তরীণ কোন্দল মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডে আওয়ামী ফ্যাসিস্ট দলের কিছু নেতাকর্মী বিভিন্ন নেতার প্রশ্রয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে দলের ভেতরে ঢোকার চেষ্টা করাই জেলা পর্যায়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ ওঠে।

অপরদিকে বিএনপির কিছু বিপদগামী সদস্য চাঁদাবাজি ও দখলদারিত্বসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। যা সাধারণ জনগণের ভেতরে দলের বিরুদ্ধে বিরূপ প্রভাব ফেলতে থাকে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে সাতক্ষীরার রাজনৈতিক মাঠ জামায়াতের একক নিয়ন্ত্রণে চলে যায়। গ্রাম্য সালিশ থেকে শুরু করে স্থানীয় প্রশাসনে খবরদারি বেড়ে যায় জামায়াত ইসলামী নেতাকর্মীদের। যার কারণে বিএনপির নেতাকর্মীরা হারাতে থাকেন তাদের মনোবল।

এদিকে অভিযোগ আছে, সাতক্ষীরা জেলায় জামায়াতের নেতাকর্মীদের বিভিন্ন আচরণের কারণে বিগত সরকারের আমলে সাতক্ষীরাকে মিনি পাকিস্তান হিসেবে ভাবতে থাকে স্বৈরাচার আওয়ামী লীগের একটি অংশ। আর এ কারণে বৈষম্যের শিকার হয়ে জেলায় বিভিন্ন রাস্তাঘাটসহ অবকাঠামগত দৃশ্যমান কোনো উন্নয়ন গড়ে ওঠেনি জেলায়।

দীর্ঘদিন ধরে জেলা পরিষদে প্রশাসক না থাকাই বিশেষ করে জেলা পরিষদের রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠাম বিগত কয়েক বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি। ফলে রাস্তাঘাট ও উপজেলার ডাকবাংলোসহ সবকিছু হয়ে পড়ে অকেজো। 

ঠিক সেই মুহূর্তে সাতক্ষীরা জেলা উন্নয়নের স্বার্থে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের উপরে আস্থা রেখে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং গত (৪ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে হাবিবুল ইসলাম হাবিব প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে নিয়োগপত্র গ্রহণের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে জেলা পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

গত শনিবার (৬ জুন) সাতক্ষীরা জেলা পরিষদে জেলা প্রশাষক কাউসার আজিজ হাবিবুল ইসলাম হাবিবকে জেলা পরিষদের দায়িত্ব বুঝিয়ে দেন। তারপর থেকে জেলা পরিষদের নবনিযুক্ত হাবিবুল ইসলাম হাবিব বিভিন্ন প্রতিষ্ঠান ও জনতার সংবর্ধনায় সিক্ত হয়ে হাবিবুল ইসলাম হাবিব গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ প্রয়াত নেতা-কর্মী ও শহীদদের। বিগত দিনের রাজনৈতিক আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী এবং জেল-জুলুমের শিকার নেতাকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

একইসঙ্গে তাকে এই পদে নিযুক্ত করায় সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের এক ছাতার নিচে এনে দলীয় ঐক্যের ডাক দেন। এবং সবাই এক হয়ে সবার সম্মতিতে ইউনিয়ন ও উপজেলা নির্বাচনে একক প্রার্থী দেবেন বলে ঘোষণা দেন। আরও বলেন, এখন থেকে জেলা পরিষদের দরজা সাধারণ মানুষের জন্য সব সময় খোলা থাকবে। সাতক্ষীরার সার্বিক উন্নয়নে বর্তমান সরকার ও জেলা পরিষদ যৌথভাবে কাজ করতে বদ্ধপরিকর।

সাতক্ষীরা জেলা তালা উপজেলার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি বলেন হাবিুল ইসলাম হাবিব জেলাপরিষদের প্রশাসক নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং হাবিবুল ইসলাম হাবিবের নির্বাচনি এলাকা তালা, কলারোয়াসহ সাতক্ষীরায় ব্যাপক উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেন।

সাতক্ষীরা জেলার সরুলিয়া ইউনিয়নের বিএনপি নেতা ডাক্তার মামুনুর রহমান বলেন হাবিবুল ইসলাম হাবিব জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পাওয়ার পর থেকে আমরা জেলায় বিএনপির অবিভাবক খুঁজে পেয়েছি। এখন আমরা আমাদের সব আশা-ভরসার কথা মন খুলে বলতে পারব। 

সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু জাহিদ ডাবলু বলেন, জেলার উন্নয়ন করার জন্য হাবিবুল ইসলাম হাবিবের প্রতি আস্তা রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দিয়েছেন। নিয়োগ দেওয়ার পর থেকেই আমাদের সাতক্ষীরা জেলার সর্বস্তরের নেতা কর্মীদের মাঝে এক উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। আর এই উচ্ছ্বাসকে ধরে রাখার জন্য এখন থেকে আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে সাতক্ষীরা উন্নয়নের লক্ষ্যে সবাই একসাথে কাজ করব। 

সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি এইচ এম রহমতউল্লাহ পলাশ বলেন, হাবিবুল ইসলাম হাবিব জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পাওয়ায় সাতক্ষীরাবাসীর মনে নতুন আশার আলো সঞ্চারিত হয়েছে। তিনি আরও বলেন, নতুন জেলা পরিষদের প্রশাসক জেলার উন্নয়ন অগ্রযাত্রাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, সাতক্ষীরাকে বাংলাদেশের একটি আদর্শ, দুর্যোগ-সহনশীল এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী জেলা হিসেবে গড়ে তুলতে পারলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!