× UCB Sticker Card
সোমবার, ১৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৫:৫৩ এএম

জি-সাতের ফাঁকে ট্রাম্প-মোদি বৈঠক, নজরে মধ্যপ্রাচ্যসংকট

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৫:৫৩ এএম

জি-সাতের ফাঁকে ট্রাম্প-মোদি বৈঠক, নজরে মধ্যপ্রাচ্যসংকট

ফ্রান্সে অনুষ্ঠিতব্য জি-সাত সম্মেলনের ফাঁকে আগামী বুধবার বৈঠকে বসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের শীর্ষ নেতার এই বৈঠকে বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি গুরুত্ব পেতে পারে। হোয়াইট হাউস জানিয়েছে, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও জোটভুক্ত দেশগুলোর সঙ্গে আলোচনা করতে পারেন ট্রাম্প। ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেছেন, চুক্তি সম্পন্ন হলে হরমুজ প্রণালি আবারও স্বাভাবিকভাবে খুলে দেওয়া হবে। বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়ে পরিচালিত হয়। ফলে সেখানে অস্থিরতা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলছে। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে এক সপ্তাহের সফরে ফ্রান্স পৌঁছেছেন নরেন্দ্র মোদি। ফ্রান্স সফর শেষে তিনি স্লোভাকিয়া সফরে যাবেন। স্বাধীনতার পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী দেশটি সফর করছেন। মধ্যপ্রাচ্য সংকট ও ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে শুরু হওয়া জি-সাত সম্মেলনে বৈশ্বিক অর্থনীতি, সরবরাহব্যবস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়েও আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!