× UCB Sticker Card
বুধবার, ১৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৫:১৮ এএম

‘ভয় ও ভীরুতার প্রকাশ’- হামলার পর দীপকের প্রতিক্রিয়া

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৫:১৮ এএম

‘ভয় ও ভীরুতার প্রকাশ’- হামলার পর দীপকের প্রতিক্রিয়া

রাজস্থানের জয়পুরে বিক্ষোভ কর্মসূচিতে প্রকাশ্যে চড়-থাপ্পড়ের শিকার হয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার শহিদ স্মারকে আয়োজিত কর্মসূচিতে শত শত সমর্থক অংশ নেন। প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা খাতে অনিয়ম এবং বেকারত্বের প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করা হয়। আন্দোলনকারীদের অন্যতম দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বক্তব্য দেওয়ার আগে সমর্থকেরা অভিজিৎ দিপকেকে কাঁধে তুলে নেন। সেই সময় ভিড়ের মধ্য থেকে কয়েকজন তার ওপর হামলা চালিয়ে চড়-থাপ্পড় মারেন। পরে উপস্থিত সমর্থকেরা অভিযুক্তদের ধরে ফেললে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে এবং দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দিপকে বলেন, শারীরিক হামলা ভয় ও ভীরুতার বহিঃপ্রকাশ। তবে এতে তাদের আন্দোলন থামবে না। তিনি বলেন, শান্তি ও ভালোবাসার পথেই তারা প্রতিবাদ চালিয়ে যাবেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি অব্যাহত থাকবে। সম্প্রতি ব্যঙ্গধর্মী রাজনৈতিক উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করা ককরোচ জনতা পার্টি শিক্ষা ও কর্মসংস্থানসংক্রান্ত নানা ইস্যুতে সরব হয়ে আলোচনায় এসেছে। জয়পুরের এই ঘটনা নতুন করে সংগঠনটিকে জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!