ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ময়মনসিংহে শিক্ষার্থী  ইকবাল হত্যা মামলায়  সাতজনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৭:০০ এএম

ময়মনসিংহে রুমডো পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. শাহীনুর আলম ইকবাল হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদ- দিয়েছেন আদালত। এ ছাড়া আরও দুজনকে সাত বছরের কারাদ- দেওয়া হয়েছে। একই সঙ্গে মৃত্যুদ-প্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার এবং সাত বছরের কারাদ-প্রাপ্ত দুজনকে ২৫ হাজার টাকা করে অর্থদ-, অনাদায়ে আরও এক বছরের কারাদ-াদেশ দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহের আদালত পরিদর্শক পীরজাদা মোস্তাছিনুর রহমান।
মৃত্যুদ-প্রাপ্তরা হলেন উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের আসিফ রানা, গোলাম হোসেন, আব্দুল হেলিম, মোহাম্মদ আলী, ফরিদ আহম্মেদ, ইউনুছ আলী এবং শামছুল হক। ‎এছাড়া খালেদা আক্তার এবং রেহেনা খাতুনকে সাত বছর করে সশ্রম কারাদ- দেওয়া হয়েছে। 

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৫ জুন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের পালাশকান্দা গ্রামে একটি সেপটিক ট্যাংক থেকে নিহত শাহীনুর আলম ইকবালের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ৩১ মে রাত ১০টার দিকে চা পানের কথা বলে বাড়ি থেকে বের হন শাহীনুর। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শাহীনুরের মরদেহ উদ্ধারের পর তারাকান্দা থানায় মামলা করেন তার ভাই সেলিম মিয়া। পুলিশ মামলার তদন্ত করে অভিযুক্তদের নামে চার্জশিট দেয়।
বাদীপক্ষের আইনজীবী মো. রফিকুল ইসলাম বলেন, দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেছেন।