‘আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন’ প্রতিপাদ্য সামনে রেখে ০২ মার্চ ২০২৬ তারিখে যথাযোগ্য মর্যাদায় আর্থিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ব্যাংকের প্রিন্সিপাল শাখায় এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এবং আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. সুমন্ত কুমার সাহা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন