গতকাল রোববার জনতা ব্যাংক পিএলসির রংপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান। রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আব্দুল বারেক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান এবং প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সম্মেলনে রংপুর বিভাগীয় কার্যালয় ও এরিয়া অফিসের নির্বাহীবৃন্দ ও কর্মকর্তাবৃন্দসহ আওতাধীন শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন