সম্প্রতি প্রাইম ব্যাংক পিএলসি এবং ডিজিটাল পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘সমাধান সার্ভিসেস লিমিটেড’র মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুসারে, প্রাইম ব্যাংকের গ্রাহকরা ‘মাইপ্রাইম’ অ্যাপ এবং ‘সমাধান’ অ্যাপের মাধ্যমে যেকোনো সময় যেকোনো স্থান থেকে গ্রাহকের সমাধান অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার বা টাকা স্থানান্তর করতে পারবেন। প্রাইম ব্যাংক পিএলসির শায়লা আবেদিন, এসইভিপি অ্যান্ড লায়াবিলিটি এবং সমাধান সার্ভিসেস লিমিটেডের সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন