ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ড্যাফোডিল কম্পিউটার্স ও লিডিং ইউনিভার্সিটির মধ্যে চুক্তি

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৫:৫১ এএম

দেশের উচ্চশিক্ষা খাতে ডিজিটাল রূপান্তরকে আরও গতিশীল করতে ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি এবং সিলেটের লিডিং ইউনিভার্সিটির মধ্যে একটি সমন্বিত ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়ন ও বাস্তবায়ন-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. সৈয়দ রাগিব আলী, ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই। চুক্তিতে স্বাক্ষর করেন ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসির প্রোডাক্ট অ্যান্ড সলিউশন হেড এইচএম ফরহাদ এবং লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম।