ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

চিলিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ১২:০৩ এএম
ছবি : সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ চিলির মধ্যাঞ্চলের উপকূলের কাছে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। 

শুক্রবার (৩ জুলাই) এ তথ্য জানিয়েছে জার্মানির জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ)।

GFZ-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার (প্রায় ৬.২ মাইল) গভীরে।

তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো হতাহত, ক্ষয়ক্ষতি বা সুনামির সতর্কতা জারির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

চিলি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই ছোট-বড় ভূমিকম্প অনুভূত হয়।

সূত্র: রয়টার্স