গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আনোয়ার পারভেজকে আটক করেছে কোনাবাড়ী থানা পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজ শেষে কোনাবাড়ী থানাধীন আমবাগ পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে কোনাবাড়ী থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
কোনাবাড়ী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ বিষয়ে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, আনোয়ার পারভেজকে কোনাবাড়ী থানায় সন্ত্রাস দমন আইনের একটি মামলায় আটক দেখানো হয়েছে।

