এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আজ রোববার (২৮ জুন) এ প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়।
এ ধাপে মোট ৩ লাখ ৯২ হাজার ২৯৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এরমধ্যে স্কুলে ৩ লাখ ৪ হাজার ৩৫৭ জন ও কলেজে ৮৭ হাজার ৯৩৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্রটি বলছে, এর আগে ফেসবুকে শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে একটি মহল প্রচারণা চালিয়েছে। তবে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর সেই তথ্য সঠিক নয়।
এর আগে এমপিওভুক্ত শিক্ষকদের জুন মাসের বেতনের বিল সাবমিটের অপশন চালু করা হয়। ২২ জুনের মধ্যে এ বিল অনলাইনে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে সাবমিট করতে বলা হয়।
গত ২১ জুন বিল সাবমিটের সময় শেষ হয়েছে। এরপর আজ রোববার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হলো। অন্যান্য কার্যক্রম শেষে শিক্ষক-কর্মচারীরা বেতনের টাকা পাবেন।

