ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

জুন মাসের বেতন কবে পাবেন শিক্ষকরা, জানাল মাউশি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৩:২৭ পিএম
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছবি- সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষকদের জুন মাসের বেতনের প্রস্তাব আগামীকাল রোববার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়টি নিয়ে কাজ করছেন। প্রস্তাব অনুমোদনের পর অন্যান্য কার্যক্রম শেষ হলেই শিক্ষকরা বেতন পাবেন।

শনিবার (২৭ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক বিশ্বস্ত সূত্র রূপালী বাংলাদেশকে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে একটি মহল ফেসবুকে প্রচারণা চালাচ্ছে। তবে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর সেই তথ্য সঠিক নয় বলে অধিদপ্তর সূত্র জানিয়েছে।

এর আগে এমপিওভুক্ত শিক্ষকদের জুন মাসের বেতনের বিল সাবমিটের অপশন চালু করা হয়। ২২ জুনের মধ্যে এ বিল অনলাইনে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে সাবমিট করতে বলা হয়। আগামীকাল রোববার বিল সাবমিটের শেষ সময়। এরপর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।

সূত্র জানায়, গত মাসে মোট ৩ লাখ ৯২ হাজার ৭৮৯ জন শিক্ষক-কর্মচারীর বেতন ছাড়া হয়েছে। এর মধ্যে স্কুলের ৩ লাখ ৪ হাজার ৫৪১ জন ও কলেজের ৮৮ হাজার ২৪৮ জন শিক্ষক-কর্মচারী ছিলেন।