ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

প্রতিকূল আবহাওয়াতেও পুশইন প্রতিরোধে সীমান্তে অটল বিজিবি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৪:০৮ পিএম
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোদ, বৃষ্টি, ঝড়সহ প্রতিকূল আবহাওয়াকেও উপেক্ষা করে দেশের সীমান্তে নিরবচ্ছিন্ন টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পাহাড়, নদী, সাগর ও দুর্গম সীমান্ত এলাকায় বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করছেন।

বিজিবি জানিয়েছে, ভারত বা বিএসএফের পক্ষ থেকে যেকোনো অবৈধ পুশইনের অপচেষ্টা প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে।

দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের অখণ্ডতা রক্ষায় বিজিবির সদস্যরা সর্বদা প্রস্তুত এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে।