ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

 মারা গেছেন ধুনটের সাবেক ইউপি চেয়ারম্যান আজহার আলী খান

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৪:৫৯ পিএম
আজহার আলী খান। ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার ধুনটে চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আজহার আলী খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

বার্ধক্যজনিত কারণে রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চান্দিয়ার গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে চার ছেলে, দুই মেয়েসহ আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণ রেখে গেছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে তিনি চৌকিবাড়ি ইউনিয়নসহ এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন ও উন্নয়ন করেছেন। ব্যক্তি জীবনে তিনি দুর্নীতির সঙ্গে কখনোই আপোষ করেনি। এছাড়াও তিনি চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দলকে সুসংগঠিত করতে উল্লেখযোগ্য অবদান রাখেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য এবং বিসিবি পরিচালক ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী, ধুনট উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বাদ আসর পারিবারিক কবর স্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।