এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতনের আদেশ অ্যাকাউন্ট্যান্ট জেনারেল (এজি) অফিসে পাঠানো হয়েছে। সোমবার (৬ জুলাই) অথবার আগামীকাল মঙ্গলবার (৭ জুলাই) শিক্ষকরা বেতনের টাকা পেতে পারেন।
সোমবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্রটি জানায়, স্কুল-কলেজের জুন ২০২৬ মাসের এমপিও সংক্রান্ত আদেশ অ্যাকাউন্ট্যান্ট জেনারেল (এজি) অফিসে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আজ সোমবার অথবা আগামীকাল মঙ্গলবারের মধ্যে দেশের বিভিন্ন স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে জুন মাসের বেতন-ভাতার টাকা জমা হবে।
এর আগে ২৮ জুন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। এ ধাপে মোট ৩ লাখ ৯২ হাজার ২৯৩ জন শিক্ষক- কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলে ৩ লাখ ৪ হাজার ৩৫৭ জন ও কলেজে ৮৭ হাজার ৯৩৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছে।
তার আগে এমপিওভুক্ত শিক্ষকদের জুন মাসের বেতনের বিল সাবমিটের অপশন চালু করা হয়। ২২ জুনের মধ্যে এ বিল অনলাইনে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে সাবমিট করতে বলা হয়।
গত ২১ জুন বিল সাবমিটের সময় শেষ হয়েছে। এরপর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। অন্যান্য কার্যক্রম শেষে শিক্ষক-কর্মচারীরা বেতনের টাকা পাবেন।

