যমুনা ব্যাংক পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল সোমবার ভার্চুয়াল ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. বেলাল হোসেন। সভায় ব্যাংকের পরিচালকবৃন্দ, স্বতন্ত্র পরিচালকগণ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ, কোম্পানি সচিব, বহিঃনিরীক্ষক, ইনডিপেনডেন্ট স্ক্রটিনাইজারসহ উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়।

