ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সাতক্ষীরার আ.লীগ নেতা নজরুল ইসলাম ঢাকায় গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০২:২৫ এএম

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল সোমবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

ডিবি সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে নজরুলকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, নজরুলের বিরুদ্ধে একাধিক মামলা আছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার নজরুলের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।