ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মাসিক সভা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৩:০৮ এএম

পাকুন্দিয়ায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গরু চুরি ও ছিনতাই প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং রোধ, যানজট নিরসন, অবৈধ অটোরিকশা চলাচল বন্ধ এবং স্কুল-কলেজের শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউএনও রুপম দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাড. জালাল উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিজ রিফাত জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, অধ্যক্ষ মাহবুব রহমান, প্রধান শিক্ষক আফসার উদ্দিন মানিক, বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মাসুদ, হেফাজতে ইসলামের আমির জাহাঙ্গীর হোসাইন, পৌর বিএনপির সভাপতি এসএম মিনহাজ উদ্দিন, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান শামছ উদ্দিন, জামায়াতের আমির মাও. আব্দুল জব্বার, পল্লী বিদ্যুতের ডিজিএম নিতাই দাস।