ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

গরু ব্যবসায়ীর মৃত্যু

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৩:৪৭ এএম

নড়াইল সদর উপজেলায় গরু কিনতে যাওয়ার পথে সেতুর উচ্চতা নিয়ন্ত্রণ বারের সঙ্গে মাথায় আঘাত লেগে মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিলন খান নামে অপর এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইল সদর উপজেলার চিত্রা সেতুর পূর্ব প্রান্তের আউড়িয়া ইউনিয়নের সিমাখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির কাজি লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের রোকন কাজির ছেলে। আহত মিলন খান একই উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের রাজ্জাক খানের ছেলে। পুলিশ ও নিহতের সঙ্গে থাকা ব্যবসায়ীরা জানান, মনির কাজি, মিলন খানসহ কয়েকজন গরু ব্যবসায়ী লোহাগড়া উপজেলার কোলা গ্রাম থেকে একটি নসিমনযোগে যশোর জেলার ভাংগুড়া গরুর হাটে গরু কিনতে যাচ্ছিলেন।