ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

যে ৮ টুথপেস্টে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৮:৩৩ পিএম
ছবি : সংগৃহীত

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের প্রায় সবগুলোতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছে পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও)।

সংস্থাটির এক বছরের গবেষণায় বাজার থেকে সংগ্রহ করা ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনার মধ্যে ২৬টিতে, অর্থাৎ ৭৬ দশমিক ৫ শতাংশ নমুনায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। তবে এর মধ্যে আটটি টুথপেস্টে কোন মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।

যে ৮ টুথপেস্টে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি তার তালিকা রূপালী বাংলাদেশের পাঠকদের জন্য নিচে তুলে ধরা হলো-

১. জেনফ্রেশ (দেশীয় ব্র্যান্ড)

২. প্যারাসুট জাস্ট ফর বেবি (ম্যাঙ্গো) (দেশীয় ব্র্যান্ড)

৩. ক্লোজ-আপ রেড-হট জিংক ফ্রেশ টেকনোলজি (দেশীয় ব্র্যান্ড)

৪. প্যারোডনট্যাক্স এক্সপার্ট গাম কেয়ার (ভারত)

৫. সেনসোডাইন ফ্রেশ জেল (ভারত)

৬. কোলগেট ম্যাক্সফ্রেশ (ভারত)

৭. কোলগেট অ্যাক্টিভ সল্ট (ভারত)

৮. কুডুমু – অরেঞ্জ (থাইল্যান্ড)