ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ইউপি সদস্যের আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৩:৪৯ এএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ফেসবুক লাইভে এসে বিষাক্ত ট্যাবলেট সেবন করে তুলা রাম (৩৫) নামে এক ইউপি সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে। তুলা রাম উপজেলার ৫ নম্বর বাচোর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি ভাংবাড়ী কুমাড়পাড়া গ্রামের ভবেশ চন্দ্র রায়ের ছেলে। গতকাল সোমবার রাত আনুমানিক দেড়টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি বিষাক্ত ট্যাবলেট সেবন করেন বলে জানা গেছে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানান, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তুলা রাম মানসিকভাবে ভেঙে পড়েন। এরপর থেকেই তিনি হতাশায় ভুগছিলেন।