নীলফামারীর সৈয়দপুরে বিশেষ অভিযানে এক হাজার ট্যাপেন্টা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার সকালে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) মুনিরের নেতৃত্বে উপজেলার কয়ানিজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক হাজার ট্যাপেন্টা ট্যাবলেটের একটি চালানসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শহরের জসিম বাজার কয়ানিজপাড়া এলাকার তানভিরুল আফসারের ছেলে মেহেদি আসাদ (৩১) এবং শ্বাসকান্দর মাঝাপাড়া এলাকার মোমিনুল হকের ছেলে শরিফ ইসলাম (২৮)। তারা উভয়েই সৈয়দপুর উপজেলার বাসিন্দা।

