ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

কোর্স উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৩:০৭ এএম

চোরাচালান মাদক ও অনৈতিক কাজ থেকে দূরে রাখার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের বেকার যুবকদের কর্মসংস্থান ও আত্মনির্ভরতায় মোবাইল সার্ভিসিং কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির উদ্যোগে শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়ন পরিষদে মাসব্যাপী সীমন্ত ডিজিটাল স্কিল সেন্টার উদ্বোধন করা হয়। স্থানীয় সংসদ সদস্য ড. কেরামত আলী প্রধান অতিথি হিসেবে এ সেন্টারের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক, ইউপি চেয়ারম্যান নেজামুল হক প্রমুখ। প্রাথমিক পর্যায়ে সীমান্তের ২৫ বেকার যুবককে প্রশিক্ষণ প্রদান করা হয়।