ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

টেঁটাবিদ্ধ নারী নিহত

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৩:০৯ এএম

কুমিল্লার তিতাস উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে কুহিনূর (৩৫) নামে এক নারী টেঁটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার চর বাটেরা গ্রামের বাসিন্দাদের সঙ্গে পার্শ্ববর্তী মেঘনা উপজেলার চর বিনোদপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কুহিনূর মেঘনা উপজেলার চর বিনোদপুর গ্রামের বাসিন্দা। আহতদের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ওসি শহিদুল ইসলাম বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযান চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।